ধামরাইয়ে বাসচাপায় দুই কলেজ ছাত্রের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ধামরাইয়ের ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাসটি জব্দ করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
রবিবার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ধামরাইয়ের উত্তর হাতকোড়া এলাকার সাগর আলীর ছেলে সজিব রিশাদ (২১) ও আলতাব হোসেনের ছেলে রাশেদুল ইসলাম (২০)। তারা দুজনই একই এলাকার বাসিন্দা।
সজীব মানিকগঞ্জের দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতকে অধ্যয়নরত ছিলেন। আর রাশেদ মানিকগঞ্জের খান বাহাদুর কলেজের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ জানায়, সকাল ১০টার দিকে পাটুরিয়াগামী সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস অপরদিক থেকে আসা ঢাকাগামী মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়।
এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এছাড়া আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
Related News
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, কয়েকজন আহত
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরিত হয়েছে। এতে কয়েকজন আহতRead More
গাজীপুরের তুরাগ নদে সাঁতার কাটতে গিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের টঙ্গীর তুরাগ নদে গোসল করতে নেমে সাঁতার কাটতেRead More



Comments are Closed