Main Menu

সিলেটে করোনায় আক্রান্ত বেড়ে ৮৯১৭, মৃত্যু ১৫৭

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজন সিলেটের এবং অন্যজন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ১৫৭ জন।

এরমধ্যে সিলেট জেলায় ১১৫ জন, সুনামগঞ্জে ১৭ জন, হবিগঞ্জে ১১ জন এবং মৌলভীবাজারে ১৪ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।

বুধবার (১২ আগস্ট) বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) সিলেটের কার্যালয় থেকে পাঠানো কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশন প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

Manual2 Ad Code

এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের আরও ১০৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে সিলেট জেলায় ৪৪ জন, সুনামগঞ্জে ২৭ জন, মৌলভীবাজারে ৩৫ জন রোগী শনাক্ত হন। তবে হবিগঞ্জে কেউ শনাক্ত হননি।

এ নিয়ে বুধবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ হাজার ৯১৭ জন।

Manual5 Ad Code

এরমধ্যে সিলেট জেলায় ৪৪৯৩, সুনামগঞ্জে ১৬৭৩, হবিগঞ্জে ১২৯৬ এবং মৌলভীবাজারে ১১৫৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

সবশেষ বুধবার পর্যন্ত সিলেট বিভাগে ৪ হাজার ২৭৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ১৪৪৭, সুনামগঞ্জে ১১৭১, হবিগঞ্জে ৮৬৬, মৌলভীবাজারে ৬৯৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আর করোনাভাইরাসের উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ২৫৭ জন। এরমধ্যে ১৪৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আর বাকিরা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন।

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code