Main Menu

সিলেটে জঙ্গি সাদির বাসা থেকে বোমা উদ্ধার

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে আটক সন্দেহভাজন জঙ্গি সানাউল ইসলাম সাদির নগরীর জালালাবাদ আবাসিক এলাকার বাসা থেকে একটি শক্তিশালী বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাত নয়টায় জালালাবাদ এলাকায় সানাউলের নিজ বাসায় অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় সিটি কাউন্সিলর আফতাব হোসেন। তিনি জানান, অভিযানে বোমা ও বোমা তৈরীর সরঞ্জাম, ব্যবহৃত ল্যাপটপ উদ্ধার করেন কাউন্টার টেররিজমের সদস্যরা।

সিলেটে গত দুইদিনের অভিযানে গ্রেফতার হওয়া ৫ জঙ্গির মধ্যে নাইম ও সায়েমকে নিয়ে মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে নয়টায় নগরীর টিলাগড়ের শাপলাবাগ আবাসিক এলাকার ৪০/এ ‘শাহ ভিলা’ নামের বাসায় অভিযান চালায় র‌্যাব ও পুলিশ সদস্যরা। অভিযানে জঙ্গি তৎপরতায় ব্যবহৃত কয়েকটি কম্পিউটার উদ্ধার করা হয়।

Manual3 Ad Code

‘শাহ ভিলা’র মালিক শাহ মো. শামদ আলী জানান, সিলেট নগরীর টিলাগড়ের শাপলাবাগে ‘কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার’ খোলার কথা বলে মালিকের কাছ থেকে বাসা ভাড়া নিয়েছিলো নব্য জেএমবির সদস্যরা। তিনি জানান, দুই মাস আগে জঙ্গি নাইম ও সায়েম তার কাছে এসে বাসা ভাড়া নেওয়ার ব্যাপারে আলাপ করে। ওই সময় তারা এক মাসের ভাড়া অগ্রিম দিয়ে দেয়। এসময় নাইম ও সায়েম বলেন, ‘আমরা এখানে একটি কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার করতে চাই। চুক্তিপত্র রেডি করে কয়েকদিন পরে আসবো। তারপর আমরা বাসায় উঠবো।’ কিন্তু মাসখানেক তারা আর আমার সঙ্গে যোগযোগ করেননি। হঠাৎ গত মাসের ২ তারিখে তারা এসে আরও একমাসের ভাড়া দিয়ে যায়।’

এসএমপি’র শাহপরান থানার সেকেন্ড অফিসার সোহেল রানা রাতে টিলাগড়ের ওই বাসায় অভিযান চালানোর কথা স্বীকার করেন। সেখানে তাদের ছিরা পার্টি উপস্থিত ছিল বলে জানান সোহেল রানা।

Manual5 Ad Code

এর আগে মঙ্গলবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে নব্য জেএমবি’র সিলেট সেক্টর কমান্ডারসহ ৫ জনকে পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিস) ইউনিট। তাদের ভাষ্য, হযরত শাহজালাল (র.) মাজারে হামলা চালানোর পরিকল্পনা ছিল তাদের। আটকৃতরা হলেন নাইমুজ্জামান, মির্জা সায়েম, জুয়েল, সানাউল ইসলাম সাদি ও রুবেল।

Manual7 Ad Code

পুলিশের দাবি নাইমুজ্জামান নব্য জেএমবি’র সিলেট আঞ্চলিক কমান্ডার। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদি আর সায়েম লেখাপড়া করে মদনমোহন কলেজে। বাকি দুজনের বিষয়ে খোঁজ খবর চলছে। আটককৃতরা জুলাইয়ের শেষের দিকে পল্টনে বোমা বিস্ফোরণের সাথে সম্পৃক্ত বলে সিটিটিসির পক্ষ থেকে জানানো হয়েছে।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code