Main Menu

মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: নৌবাহিনীর সাবেক প্রধান এবং যোগাযোগ ও কৃষিমন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৩৬তম শাহাদাতবার্ষিকী আজ বৃহস্পতিবার। তিন দশক আগে ১৯৮৪ সালের এই দিনটিতে তিনি জীবনের শেষ মুহূর্তটুকু নিপীড়িত স্বদেশবাসীর সেবায় উৎসর্গ করেছিলেন।

তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাহবুব আলী খান ফাউন্ডেশনের উদ্যোগে ওই দিন বাদ আসর হজরত শাহজালাল (রহ.)-এর মাজার মসজিদ প্রাঙ্গণে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

১৯৩৪ সালের ৩ নভেম্বর সিলেট জেলার বিরাহীমপুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে মাহবুব আলী খান জন্মগ্রহণ করেন। মাহবুব আলী খানের বাবা প্রথম মুসলিম ব্যারিস্টার আহমেদ আলী খান। যিনি ১৯০১ সালে ব্যারিস্টার হন। তিনি নিখিল ভারত আইন পরিষদের সদস্য (এম এল এ) ও আসাম কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন। মাহবুব আলী খানের মা ছিলেন যুবাইদা খাতুন। দু’ভাই ও এক বোনের মধ্যে মাহবুব আলী খান ছিলেন ছোট।

উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান যিনি একজন রাজনীতিবিদের ভূমিকাও পালন করেছেন। তিনি ১৯৭৯ সাল থেকে ১৯৮৪ সালে মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ছিলেন। একই সঙ্গে তিনি বিভিন্ন মন্ত্রণালয় পরিচালনা করেছেন।

দেশের সমুদ্রসীমা রক্ষা, সমুদ্রে জেগে ওঠা দ্বীপের দখল রক্ষা, দক্ষিণ তালপট্টি দ্বীপ বাংলাদেশের দখলে রাখা, সমুদ্র এলাকায় জলদস্যু দমন এবং সুন্দরবন এলাকার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে নৌবাহিনীকে সচেষ্ট রাখতে তিনি বিশেষ ভূমিকা পালন করে স্মরণীয় হয়ে আছে।

Share





Related News

Comments are Closed