দেশে করোনায় আরও ৩৩ মৃত্যু, শনাক্ত ২৬৫৪
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৩ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২৬৭ জনে।
একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ২ হাজার ৬৫৪ জন। মোট করোনা শনাক্ত হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৬৭৪ জনের।
বুধবার (৫ আগস্ট) আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান গত ২৪ ঘণ্টায় এ ভাইরাস আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়েছেন ১,৮৯০ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৪১ হাজার ৭৫০ জন।
অনলাইন বুলেটিনে বলা হয়, ৮৩টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ১৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়।এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১২ লাখ ১২ হাজার ৪১৬টি নমুনা।
গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৫ জন এবং নারী ৮ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ৯ জন, রংপুর ৩ জন, খুলনা বিভাগে ১ জন, রাজশাহী বিভাগে ১ জন, বরিশাল বিভাগে ১ জন করে রয়েছেন। তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩১ জন, বাড়িতে ২ জন।
মৃত্যুবরণকারীদের বয়সভিত্তিক বিশ্লেষণে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১০ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৬ জন, ৮১ থেকে ৯০ বছরের ১ জন এবং ৯১ থেকে ১০০ বছরের ২ জন।’
আপনার সুস্থতা আপনার হাতে উল্লেখ করে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহবান জানানো হয়।
Related News
সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপের ফলে ঢাকা-সৌদিRead More
রূপপুর পারমাণবিক কেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। আজRead More



Comments are Closed