করোনামুক্ত হয়ে বাড়ি ফিরলেন অমিতাভ বচ্চন
বিনোদন ডেস্ক: করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। রোববার (২ আগস্ট) মুম্বাইয়ের নানাবতী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে তিনি বাড়ি ফিরেছেন। এর আগে করোনায় আক্রান্ত হলে গত ১১ জুলাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
১১ জুলাই অমিতাভের করোনা আক্রান্ত হওয়ার খবর আসার কিছুক্ষণ পরই জানা যায়, করোনায় আক্রান্ত হয়েছেন তার ছেলে অভিষেক বচ্চন। অভিষেক নিজেই তার টুইটারে এই তথ্য নিশ্চিত করেন।
এর এক সপ্তাহ পর অভিষেকের স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও মেয়ে আরাধ্যকে একই হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে মা-মেয়ে হোম কোয়ারেন্টাইনে ছিলেন। গত ২৭ জুলাই জানা যায়, মা-মেয়ে দুজনই করোনা থেকে মুক্ত হয়েছেন।
করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে বচ্চন পরিবারের সবাই হাসপাতালে ভর্তি ছিলেন। তবে চিকিৎসা নিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রায় বচ্চন ও আরাধ্য বচ্চন।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed