আবারও স্বর্ণের দামে উর্ধ্বমুখি
আন্তর্জাতিক ডেস্ক: মূল্য ওঠানামায় খুব অস্থির সময় পার করছে স্বর্ণের বিশ্ববাজার। কয়েকদিন ধরে স্বর্ণের দামের উত্থান-পতনে এমন অস্থির লেখচিত্র তৈরি হয়েছে।
আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ সংস্থা গোল্ড প্রাইসের তথ্যমতে, একদিন নিম্নমুখি থাকার পর শুক্রবার (৩১ জুলাই) আবারও উর্ধ্বমুখি প্রবণতা নিয়ে আন্তর্জাতিক বাজারে এসেছে উজ্জ্বল এই ধাতুটি। বিকেল পর্যন্ত বেচাকেনার রেকর্ডে দেখা যায় প্রতি আউন্স স্বর্ণের দাম উঠেছিল ১ হাজার ৯৭৪ ডলারের বেশি। এই দাম উত্থান-পতনের চলমান বাজারে গেল বুধবারের রেকর্ড করা দাম ১ হাজার ৯৬৯ দশমিক ১২ ডলারের চেয়ে প্রায় ৫ ডলার বেশি।
বাজার বিশ্লেষকরা বলছেন, করোনার তাণ্ডবে যখন উৎপাদনমুখি বিভিন্ন খাতে স্থবিরতা নেমে এসেছে, তখন স্বর্ণের ওপর প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ছে। কারণ, বিনিয়োগের মাধ্যম হিসেবে স্বর্ণ সব সময়ই নিরাপদ। আর এতেই রেকর্ডের পর রেকর্ড ভেঙে দাম বাড়ছে স্বর্ণের।
এর আগে গত ২৭ জুলাই (সোমবার) সকাল সকাল নিরাপদ বিনিয়োগ আকর্ষণে নিজের শক্তি দেখিয়ে ৯ বছরের রেকর্ড ভেঙে ফেলে এই ধাতুটি। এদিন, বিশ্ববাজারে প্রতি আউন্স (এক আউন্স সমান ২৮.৩৫ গ্রাম) স্বর্ণের দাম ওঠে ১ হাজার ৯৪৪ ডলারের বেশি। এর আগে ২০১১ সালে প্রতি আউন্স স্বর্ণের দাম উঠেছিল ১ হাজার ৯২১ ডলার পর্যন্ত।
এরপর থেকে রেকর্ড ভেঙেই দাম বাড়তে থাকে স্বর্ণের। গত মঙ্গলবার (২৮ জুলাই) এক লাফে প্রতি আউন্স স্বর্ণের দাম বাড়ে ১৪ ডলারের বেশি। দিনবাপী ওঠানামার মধ্যে বেচাকেনা শেষে সেদিন এই ধাতুর দাম ঠেকে ১ হাজার ৯৫৮ দশমিক ১১ ডলারে।
এদিকে, চলতি বছরেই বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ২ হাজার ডলার হতে পারে বলে পূর্বাভাস দিচ্ছেন বাজার বিশ্লেষকরা।
Related News
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More
ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনতে নতুনRead More



Comments are Closed