Main Menu

দেশে করোনায় আরও ৫৪ মৃত্যু, শনাক্ত ২২৭৫

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫৪ জন মারা গেছেন। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯২৮ জনে। এছাড়া আরও ২২৭৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ২৩ হাজার ৪৫৩ জন।

রবিবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

এদিকে দেশে করোনা পরীক্ষার ল্যাবের সংখ্যা বাড়লেও নমুনা সংগ্রহ ও পরীক্ষা উল্লেখযোগ্যভাবে কমেছে।

নাসিমা সুলতানার দেয়া তথ্য অনুযায়ী, ৮১টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ৪৪১টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৭৮টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ১১ লাখ ১১ হাজার ৫৫৮টি।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫৪ জনের মধ্যে পুরুষ ৪০ এবং নারী ১৪ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন, খুলনা বিভাগে ৮ জন, রাজশাহী বিভাগে ৭ জন, সিলেট বিভাগে ৬ জন, রংপুর বিভাগে ৩ জন এবং বরিশাল বিভাগে ১ জন রয়েছেন। তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৪৮ জন, বাড়িতে ৬ জন।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১৭৯২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৩ হাজার ৮৮২ জন।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়। তবে সাম্প্রতিক সময়ে দেশে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

Share





Related News

Comments are Closed