ওসমানীনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সাইফুল ইসলাম (২২) নামে এক যুবকের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠেছে। অভিযুক্ত সাইফুল উপজেলার কলারাই গ্রামের ধন মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে উপজেলার গোয়ালাবাজার ইউপির কলারাই গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নির্যাতিতার পিতা বাদি হয়ে ২ জনকে আসামী করে শুক্রবার (২৪ জুলাই) ওসমানীনগর থানায় মামলা দায়ের করেন। (মামলা নং -০৯)। আসামীরা হচ্ছেন- সাইফুল ইসলাম ও তাকে সহায়তারী একই গ্রামের আব্দুল জব্বারের শিশু পুত্র ছাইফুর রহমান (১০)।
মামলা দায়েরের পর অভিযান চালিয়ে পুলিশ ছাইফুর রহমানকে গ্রেপ্তার করে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। তবে ঘটনার মূল হোতা এখনও পলাতক রয়েছে।
এদিকে শুক্রবার সকালে ভিকটিম শিশুকে সিলেট ওসমানী হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) প্রেরণ করেছে ওসমানীনগর থানা পুলিশ।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত ওসি সুজিত কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামী একজনকে আটক করা হয়েছে। মূল ধর্ষককে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
Related News
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More
গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের মামলায় এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবারRead More



Comments are Closed