Main Menu

ছাতকে রেলওয়ের নিরাপত্তা প্রহরী খুন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের ছাতকে রেলওয়ের নিরাপত্ত প্রহরী খুন হয়েছেন। নিহত মো. ফখরুল আলম (৫০) ভোলা জেলার তজমুদ্দিন থানার শিবপুর গ্রামের মৃত মো. আব্দুল খালেকের ছেলে।

মঙ্গলবার ভোররাতে রেলওয়ের কলোনিতে কে বা কারা কী কারণে তাকে খুন করেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ জানায়, সকাল ১০টায় খবর পেয়ে ঘটনাস্থলে থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠায়।

নিহত ফখরুল আলম ২০১৩ সাল থেকে ছাতক রেলওয়ের নিরাপত্তা প্রহরী হিসেবে চাকরিতে যোগ দেন। তখন থেকে রেলওয়ের কলোনিতে তিনি তার স্ত্রী সন্তান নিয়ে বসবাস করে আসছিলেন।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল খুনের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কী কারণে ওই নিরাপত্তা প্রহরীকে খুন করা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যে এর আলামত সংগ্রহ করে দোষীদের আইনের আওতায় আনার ব্যবস্থা করা হবে।

Share





Related News

Comments are Closed