দাম কমবে যেসব পণ্যের
বৈশাখী নিউজ ডেস্ক: এবারের অর্থবছরের স্বাস্থ্য সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ পণ্যের দাম কমানোর প্রস্তাব রাখা হয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে দাম কমতে পারে সয়াবিন তেলের।
দাম কমতে পারে পণ্যগুলো হলো- আইসিইউ, করোনাভাইরাস শনাক্তের কীট, মাস্ক, কৃষি যন্ত্রপাতি, সোলার প্যানেল, সয়াবিন তেল, দেশীয় পোশাক, এলজিপি গ্যাস সিলিন্ডার, দেশে উৎপাদিত মোবাইল ফোন, এসি, রেফ্রিজারেটর, মোটর সাইকেল।
বাজেটে বেশ কিছু পণ্যের দাম বাড়ানোর ব্যাপারে প্রস্তাব করা হয়েছে। দাম বাড়তে পারে পণ্যগুলো হলো- আমদানী করা দুধ ও দুগ্ধজাত পণ্য, স্বর্ণ, আসবাবপত্র, ইন্টারনেট সংযোগ খরচ, সিগারেট, বিড়ি, দর্জা, জর্দা জাতীয় পণ্য, মোবাইল ফোন, সিম, প্রসাধন সামগ্রী, সিরামিক, অনলাইন ফুড, অনলাইন শপ, বিদেশি টিভি, শিল্প লবণ, আমদানী করা এসি, আমদানী করা মোটরসাইকেল।
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় বাজেট অধিবেশন।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, এবারের অর্থ বছরের বাজেটে মোট বরাদ্দ ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। আর মোট দেশজ উৎপাদন- জিডিপি’র লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮.২ শতাংশ।
Related News
দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতিRead More
দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ৩ হাজার ২৬৬Read More



Comments are Closed