Main Menu

দাম বাড়বে যেসব পণ্যের

বৈশাখী নিউজ ডেস্ক: সিগারেট, বিদেশি মোবাইলসহ এবারের অর্থ বছরের বাজেটে বেশ কিছু পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টার দিকে জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় বাজেট অধিবেশন।

দাম বাড়তে পারে পণ্যগুলো হলো- আমদানী করা দুধ ও দুগ্ধজাত পণ্য, স্বর্ণ, আসবাবপত্র, ইন্টারনেট সংযোগ খরচ, সিগারেট, বিড়ি, দর্জা, জর্দা জাতীয় পণ্য, মোবাইল ফোন, সিম, প্রসাধন সামগ্রী, সিরামিক, অনলাইন ফুড, অনলাইন শপ, বিদেশি টিভি, শিল্প লবণ, আমদানী করা এসি, আমদানী করা মোটরসাইকেল।

স্বাস্থ্য সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ পণ্যসসহ বেশ কিছু পণ্যের দাম কমানোর প্রস্তাবও করা হয়েছে বাজেটে।

দাম কমতে পারে পণ্যগুলো হলো- আইসিইউ, করোনাভাইরাস শনাক্তের কীট, মাস্ক, কৃষি যন্ত্রপাতি, সোলার প্যানেল ব্যাটারি, সয়াবিন তেল, দেশীয় পোশাক, এলজিপি গ্যাস সিলিন্ডার, দেশে উৎপাদিত মোবাইল ফোন, এসি, রেফ্রিজারেটর, মোটর সাইকেল।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, এবারের অর্থ বছরের বাজেটে মোট বরাদ্দ ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। আর মোট দেশজ উৎপাদন- জিডিপি’র লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮.২ শতাংশ।

Share





Related News

Comments are Closed