Main Menu

সিলেটের সাবেক মেয়র কামরান করোনায় আক্রান্ত

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।

Manual2 Ad Code

শুক্রবার (৫ জুন) সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তাঁর করোনা পজিটিভ ধরা পড়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক হিমাংশু লাল রায়।

Manual2 Ad Code

এ ব্যাপারে বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে ডা. আরমান আহমদ শিপলু জানান- আজ সকালে আমার বাবার নমুনা সংগ্রহ করা হয়। রাতে টেস্ট রিপোর্টে তাঁর করোনা পজিটিভ এসেছে। তিনি বর্তমানে বাসায় রয়েছেন। এসময় শিপলু তাঁর বাবার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

এর আগে গত ২৭ মে কামরানের স্ত্রী আসমা কামরানেরও করোনা পজিটিভ ধরা পড়ে। তিনি বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code