সুনামগঞ্জে আরও ২২ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষায় আরও ২২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া সকলেই সুনামগঞ্জ জেলার াসিন্দা।
শুক্রবার (৫ জুন) শািরি ল্যাবে ৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২২ জনের করোনা শনাক্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারি অধ্যাপক সহকারি অধ্যাপক জিয়াউল ফারুক জয় এ তথ্য নিশ্চিত করেছেন।
এই ২২ জন নিয়ে সুনামগঞ্জে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৬৯ জনের। আর সিলেট বিভাগে এ সংখ্যা ১৩৪৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ৭৩৭, হবিগঞ্জে ১৯৪ ও মৌলভীবাজার জেলায় ১৪৪ জন।
এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৫৪ জন। এরমধ্যে সিলেট জেলায় ১০৭ জন, সুনামগঞ্জের ৭৪ জন, মৌলভীবাজারের ৫৬ জন ও হবিগঞ্জের ১১৭ জন।
এদিকে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনায় কেড়ে নিয়েছে ২৯ জনের প্রাণ। এর মধ্যে শুধু সিলেট জেলায়ই ২৩ জন, সুনামগঞ্জে ১ জন, হবিগঞ্জে ১ জন ও মৌলভীবাজারে ৪ জন।
Related News
ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার
আনোয়ার হোসেন রনি ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজারে অভিযান চালিয়ে ১৩০ পিসRead More
ফেসবুকে পোস্টের পর শাল্লায় যুবকের রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় প্লাবন সরকার (২৪) এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে রহস্যেরRead More



Comments are Closed