দেশে করোনায় আরো ৩০ জনের মৃত্যু, শনাক্ত ২৮২৮
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাস মহামারিতে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮১১ জন। সেই সাথে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৬০ হাজার ৩৯১ জনে।
শুক্রবার (৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা শুক্রবার কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন।
তার দেয়া তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে দেশে নতুন মারা গেছেন ৩০ জন। তাদের মধ্যে পুরুষ ২৩ ও নারী সাতজন। মোট শনাক্তের ক্ষেত্রে মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ।
ডা. নাসিমা জানান, বয়স বিশ্লেষণে ৩১-৪০ বছরের মধ্যে ৩ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৭ জন, ৫১-৬০ বছরের মধ্যে ১১ জন, ৬১-৭০ বছরের মধ্যে ৬ জন এবং ৭১-৮০ বছরের মধ্যে ২ ও ৮১-৯০ বছরের মধ্যে একজন মারা গেছেন।
তিনি আরও জানান, বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রামে ১২ জন, সিলেটে ৩ জন, রাজশাহীতে ২ জন, বরিশাল ও রংপুর বিভাগে একজন করে মারা গেছেন। মৃত রোগীদের মধ্যে হাসপাতালে ১৭ ও বাড়িতে ১৩ জন মারা গেছেন।
দেশে গত ২৪ ঘণ্টায় ৫০টি ল্যাবে ১৪ হাজার ৬৪৫টি নমুনা সংগ্রহ এবং মোট ১৪ হাজার ৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৮২৮ জনের।
ডা. নাসিমা আরও জানান, করোনার কবল থেকে নতুন করে ৬৪৩ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছেন ১২ হাজার ৮০৪ জন।
প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগীশনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।
২৫ মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।
এদিকে, জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, আজ শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৩ লাখ ৮৯ হাজার ৬২৫ জন এবং আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৬ লাখ ১ হাজার ৩৪৯ জনে দাঁড়িয়েছে।
এর মধ্যে যুক্তরাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ৭২ হাজার ৫৫৭ জন এবং দেশটিতে মারা গেছেন ১ লাখ ৮ হাজার ২০৮ জন, যা বিশ্বে সর্বোচ্চ। তাদের পর মৃতের দিক থেকে দ্বিতীয় খারাপ অবস্থায় রয়েছে যুক্তরাজ্য। এরপরই রয়েছে ইতালি, ফ্রান্স ও স্পেন।
Related News
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন খন্দকার মুক্তাদির: প্রজ্ঞাপন জারি
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রমRead More
দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দীর্ঘ ৩৫ বছর পর সরাসরি ভোটের মাধ্যমে দেশের ২৩তমRead More



Comments are Closed