Main Menu

সিসিকের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা করোনাক্রান্ত

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশনের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা আ ন ম মনসুফ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (৩ জুন) ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তাঁর রিপোর্ট পজিটিভ আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায়। তিনি বলেন, গত ৩০ মে তার নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। এরপর আজ তার রিপোর্ট পজিটিভ এসেছে। বর্তমানে তিনি বাসায় আছেন বলে জানান তিনি।

Manual1 Ad Code

প্রসঙ্গত, ২৩ মে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর ব্যক্তিগত সহকারী (পিএ) মুহিবুল ইসলাম ইমন করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর ২ জুন (মঙ্গলবার) করোনাভাইরাসে আক্রান্ত হন মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী শ্যামা হক চৌধুরী ও মেয়র হাউসের কর্মী শাহীন।

Manual5 Ad Code

একাধিক কর্মকর্তা করোনা আক্রান্ত হওয়ায় ইতোমধ্যে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরীসহ কয়েকজন কর্মকর্তা বাসায় কোয়ারেন্টিনে আছেন।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code