সিলেটে জেলায় আরও ৫৫ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলায় একদিনে নতুন করে আরও ৫৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৮১ জনে।
বুধবার (৩ জুন) ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৫৫ জনের রিপোর্ট পজিটিভ আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়। নতুন শনাক্ত হওয়া ব্যক্তিরা সদর উপজেলা, বিয়ানীবাজার, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও বিশ্বনাথ উপজেলার বাসিন্দা।
একইদিনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সুনামগঞ্জের ৬ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া একইদিন ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের পিসিআর ল্যাব থেকে মৌলভীবাজারের ১৬ জন ও হবিগঞ্জের ২ জনের করোনা শনাক্ত হয়।
সব মিলিয়ে বুধবার রাত পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২৩৮ জন। এরমধ্যে সিলেট জেলায় ৬৮১ জন, সুনামগঞ্জে ২১৯, হবিগঞ্জে ১৯৪ এবং মৌলভীবাজারে ১৪৪ জন।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ২৪ জন। এরমধ্যে সিলেটে ১৮, মৌলভীবাজারে চারজন, হবিগঞ্জে একজন এবং সুনামগঞ্জে একজন।
অন্যদিকে সিলেট বিভাগে করোনাভাইরাসকে জয় করে বাড়ি ফিরেছেন ৩২২ জন রোগী। এরমধ্যে সিলেট জেলায় ১০২, সুনামগঞ্জে ৬৪, হবিগঞ্জে ১০৫, মৌলভীবাজারে ৫১ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।
গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।
Related News
গোলাপগঞ্জে পৃথক অভিযানে মাদক সহ গ্রেপ্তার ৪
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহRead More
সিলেট সীমান্তে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়েRead More



Comments are Closed