Main Menu

সুস্থ হয়ে বাসায় ফিরলেন কাউন্সিলর আজাদ

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: করোনা ভাইরাসে আক্রান্ত সিলেট সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

Manual4 Ad Code

বুধবার বেলা ৩টার দিকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাসায় ফিরেন তিনি।

এসময় আরও তিনজন সুস্থ হওয়া রোগী হাসাপাতাল ছেড়েছেন বলে জানিয়েছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার ইউনুছুর রহমান।

Manual5 Ad Code

গত ২৪ মে ওসমানীর পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আজাদের করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়। এরপর থেকে তিনি বাসায় আইসোলেশনে ছিলেন।

Manual3 Ad Code

তবে গত ২৮ মে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি হওয়ার পর গত ২৮ মে ফের তার নমুনা সংগ্রহ করা হয় এবং পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসে৷

Manual6 Ad Code

সর্বশেষ মঙ্গলবার তৃতীয়বারের মতো নমুনা পরীক্ষা হলেও সেখানেও তার রিপোর্ট নেগেটিভ এসছে। এ কারণে আজ তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।

কাউন্সিলর আজাদুর রহমান আজাদ বলেন, ‘আমার ধারণা দেশের করোনা হাসপাতালগুলোর মধ্যে সবচেয়ে ভালো চিকিৎসা হচ্ছে সিলেটের শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে। এই হাসপাতালের চিকিৎসক এবং নার্সরা সার্বক্ষণিক রোগীদের সেবা দিচ্ছেন। আমি চিকিৎসাধীন থাকাকালীন প্রতিনিয়ত আমার খোজখবর রেখেছেন। তাদের এই সেবায়ই আমি সুস্থ হয়ে ফিরে এসেছি। তাদের কাছে আমি কৃতজ্ঞ।’

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code