Main Menu

রাশিয়ার ওষুধ ‘অ্যাভিফ্যাভির’ নিয়ে আশা

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক : করোনার হাত থেকে হাঁফ ছেড়ে বাঁচতে চায় পৃথিবী। বিশ্বের তামাম গবেষক নিমগ্ন প্রতিশেধক বানাতে। কিন্তু এখনো কেউ নিশ্চিত কোনো শুভ বার্তা দিতে পারেনি। এর মধ্যে রাশিয়ার একটি চিঠি বার্তা দিচ্ছে স্বস্তির। তাতেই আলোড়িত দুনিয়া।

Manual6 Ad Code

মস্কোভা নদীর তীর থেকে গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে অদৃশ্য করোনা ঘাতকের যম-একটি ওষুধের নাম। অ্যাভিফ্যাভির নামে এই ওষুধ করোনা রোগীর ওপর পরীক্ষামূলক প্রয়োগে আশাতীত সফলতা মিলেছে। দাবি করছেন রুশ বিজ্ঞানী ও দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

Manual4 Ad Code

রুশ সংবাদ সংস্থা ‘তাস’ এবং ব্রিটিশ সংস্থা রয়টার্সের খবর, আগামী সপ্তাহ থেকে ওই ওষুধ দিয়ে আক্রান্ত রোগীদের চিকিৎসা শুরুর প্রস্তুতি চলছে রাশিয়ায়।

প্রাথমিকভাবে পরীক্ষামূলক ব্যবহারে দেখা গেছে, অ্যাভিফ্যাভি নামের ওই ওষুধটি ব্যবহারে রোগীদের ক্ষেত্রে আশাতীত সাফল্য এসেছে। এটি খুব কম সময়ের মধ্যে কভিড-১৯ আক্রান্ত রোগীদের সুস্থ করে তুলতে সক্ষম হয়েছে। ওষুধটি ব্যবহারের চার দিন পর ৬৫ শতাংশ রোগীর শরীরে ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি।

রুশ সরকার জানিয়েছে, ক্লিনিক্যাল ট্রায়ালের চূড়ান্ত ধাপে বর্তমানে ৩৩০ জন রোগীর ওপর এটি প্রয়োগ করা হবে। আগামী ১১ জুন থেকে এই ওষুধ দিয়ে আক্রান্ত রোগীদের চিকিৎসা শুরু করবে রাশিয়া। রুশ বিজ্ঞানীদের দাবি, কভিড-১৯ এর বিরুদ্ধে এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে ভালো প্রতিষেধক অ্যাভিফ্যাভির। এর ফর্মুলা দ্রুত বিশ্বকে জানানো হবে।

Manual7 Ad Code

ওয়ার্ল্ডোমিটারের হিসাবে, রাশিয়ায় করোনার প্রবল সংক্রমণ হচ্ছে। করোনা আক্রান্ত ও মৃত্যুর নিরিখে রাশিয়া বিশ্বে তৃতীয়।

অ্যাভিফ্যাভির কী : এটি হচ্ছে জাপানে সংক্রামক জ্বরের প্রতিষেধক ফ্যাভিপিরাভিরের পরিবর্তিত একটি ওষুধ। করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য ফ্যাভিপিরাভিরের কিছু পরিবর্তনের মাধ্যমে অ্যাভিফ্যাভির তৈরি করেছে রাশিয়া।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code