Main Menu

দেশে করোনায় আরো ৩৭ জনের মৃত্যু, শনাক্ত ২৬৯৫

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: গত ২৪ ঘণ্টায় দেশে নতুন আরো ২ হাজার ৬৯৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৫ হাজার ১৪০ জন।

এই সময়ে দেশে একদিনে ৩৭ জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪৬ জন।

Manual5 Ad Code

বুধবার (৩ জুন) দুপুর আড়াইটায় দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য বুলেটিনের অনলাইনে এ কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

নাসিমা সুলতানা বলেন, মৃতদের মধ্যে ২৮ জন পুরুষ, নারী ৯ জন। ১৯ জন ঢাকা বিভাগের, চট্টগ্রাম বিভাগের ১৩ জন, সিলেট বিভাগের একজন, রংপুর বিভাগের দুইজন এবং খুলনা বিভাগের একজন।

Manual1 Ad Code

বয়সের তথ্য বিশ্লেষণ তুলে ধরে নাসিমা সুলতানা বলেন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪জন মারা গেছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ০২ শতাংশ এবং মৃত্যুর হার ১.৩৫ শতাংশ। হাসপাতালে মারা গেছেন ৩১ জন এবং বাসায় মারা গেছেন ৫ জন। আর মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে একজনকে।

Manual3 Ad Code

এছাড়া এই সময়ে আরও ৪৭০ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থের সংখ্যা ১১ হাজার ৫৯০ জন।

Manual5 Ad Code

তিনি বলেন, দেশের ৫০টি ল‌্যাবে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ১০৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ সময়ে ১২ হাজার ৫১০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট পরীক্ষা করা হয়েছে ৩ লাখ ৪৫ হাজার ৫৮৩ জনের। শনাক্তের হার ২১ দশমিক ৫৪ শতাংশ।

ডা. নাসিমা বরাবরের মতোই করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code