রত্নগর্ভা মা শামসুন নাহার সামাদের ইন্তেকাল
জাবি প্রতিনিধি: সফল মায়েদের প্রতিক ‘রত্নগর্ভা মা’ শামসুন নাহার সামাদ (৮৪) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়াইন্নিলিল্লাহি রাজেউন)। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগেরঅধ্যাপক ড. মো. শাহেদুর রশিদের মা।
শুক্রবার (২৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় সাভার সিএমএইচ এ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
অধ্যাপক ড. মো.শাহেদুর রশিদ জানান, বার্ধক্যজনিত কারনে সন্ধ্যা সাড়ে ৭ টায় মৃত্যুবরণ করেন তিনি। মা হিসেবে অত্যন্ত সফল ছিলেন। আমাদের সকলের উচ্চশিক্ষিত ও প্রতিষ্ঠিত হওয়ার মূলে মায়ের ভূমিকাই প্রধান। আমরা আমাদের প্রিয় মাকে হারিয়েছি। দেশ একজন রত্নগর্ভা মাকে হারালো। মায়ের জন্য সবাই দোয়া করবেন।আজ রাত ১১ টায় সাভার অরুণা পল্লীতে জানাজার পর তাঁকে দাফন করা হবে।
প্রসঙ্গত, সন্তানদের উচ্চশিক্ষিত ও প্রতিষ্ঠিত হিসেবে গড়ে তোলার জন্য ২০০৪ সালে তিনি ‘রত্নগর্ভা মা’ পুরষ্কারে ভূষিত হোন। সফল এই মায়ের নয় সন্তান। নয়জনকেই তিনি উচ্চশিক্ষিত ও প্রতিষ্ঠিত করেছেন। এদের মধ্যে দুইজন দেশের বাহিরে ও অন্যরা দেশে বিশ্ববিদ্যায়ের শিক্ষকসহ সম্মানজনক স্থানে কর্মরত আছেন।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed