Main Menu

৩১ মে থেকে চলবে গণপরিবহন, প্রজ্ঞাপন জারি

বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ৩১ মে থেকে সীমিত-ভাবে খুলছে সরকারি-বেসরকারি অফিস। একই সঙ্গে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনও (বাস, লঞ্চ ও ট্রেন) চালু হবে।

বৃহস্পতিবার (২৮ মে) নানা নির্দেশনা দিয়ে মন্ত্রীপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে গতকাল বুধবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন নতুন করে ছুটি না বাড়ানোর কথা এবং গণপরিবহন চালু হওয়ার কথা জানিয়েছিলেন।

ফরহাদ হোসেন গতকাল বলেছিলেন, ছুটি ৩০ মে শেষ হচ্ছে। ছুটি আর বাড়ছে না। কিন্তু কিছু বিধি-নিষেধসহ নাগরিক জীবন সুরক্ষিত রেখে আমরা সীমিত আকারে অর্থনৈতিক কর্মকাণ্ড চালু করতে যাচ্ছি। তবে সবকিছু একেবারে খুলে দেয়া হচ্ছে না। আমরা খুলতে যাচ্ছি তবে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে। বয়স্ক, অসুস্থ ও গর্ভবতী মহিলারা আপাতত অফিসে আসবেন না।

প্রতিমন্ত্রী অবশ্য তখন গণপরিবহন চালু হচ্ছে না বলে জানিয়েছিলেন। পরে আবার রাতে জানানো হয় সীমিত আকারে চলবে গণপরিবহনও। একইসঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান ১৫ জুন পর্যন্ত বন্ধ থাকবে বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed