ঢাকা ছাড়লেন আরও ১৫৪ থাই নাগরিক
বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে তৃতীয় দফায় ১৫৪ জন থাইল্যান্ডের নাগরিক বাংলাদেশ থেকে নিজ দেশে ফিরে গেছেন। এ নিয়ে ৩৮৬ জন থাই নাগরিক ঢাকা ছাড়লেন।
এরমধ্যে সর্বশেষ শনিবার (২৩ মে) বেলা ১১টায় থাই এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে (SL2225) ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন থাই নাগরিকরা।
বিষয়টি নিশ্চিত করেছে ঢাকাস্থ থাইল্যান্ডের দূতাবাস সূত্র। বিমানটি ঢাকা ছাড়ার সময় বিমানবন্দরে থাই দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফ্লাইটটি বিকেল নাগাদ ব্যাংককে পৌঁছুবে বলে জানানো হয়েছে।
এর আগে গত ১৭ এপ্রিল প্রথম দফায় ৩৫ জন ও ১৪ মে দ্বিতীয় দফায় ১৯৭ জন থাইল্যান্ডের নাগরিক ঢাকা ত্যাগ করেন। আজ তৃতীয় দফায় ফিরলেন আরও ১৫৪ জন।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed