ঈদের দিনে বৃষ্টির শঙ্কা
বৈশাখী নিউজ ডেস্ক: তাণ্ডব চালিয়ে চলে গেছে ঘূর্ণিঝড় আম্পান। এর রেশ যেন এখনও পুরোপুরি কাটেনি। দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ এখনও মেঘলা। তবে এই মেঘলা আকাশ আরও দুইদিন অব্যাহত থাকতে পারে। আর আগামী দুইদিনের যেকোনো একদিন ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।
এখনও সুনির্দিষ্ট নয় ঈদ রোববার নাকি সোমবারে পালিত হবে। এই দুইদিনের যেদিনই হোক না কেন, ঈদের দিন দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
শনিবার (২৩ মে) সকালে এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
এ ব্যাপারে আবহাওয়াবিদ মো. আব্দুল মান্নানবলেন, কাল (রোববার) ও পরশু সোমবার এ দুইদিনই আকাশ মেঘলা থাকবে। সিলেট, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এই বিভাগগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কম। ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
পবিত্র ঈদুল ফিতর রোববার না-কি সোমবার উদযাপিত হবে তা জানা যাবে আজ শনিবার সন্ধ্যায়। ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে আজ সন্ধ্যায় সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।
একমাস রমজানের রোজা শেষে শাওয়াল মাসের ১ তারিখে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়। আজ শনিবার দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পরের দিন রোববার (২৪ মে) ঈদুল ফিতর উদযাপিত হবে। আর দেশের কোথাও চাঁদ দেখা না গেলে রোববার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে ঈদ উদযাপিত হবে সোমবার (২৫ মে)।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed