Main Menu

সিলেটে সুস্থ হলেন আরো ৪ করোনা রোগি

বৈমাখী নিউজ ডেস্ক: সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন আরও চারজন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।তাদের মধ্যে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার একজন, সুনামগঞ্জের সদর ও ছাতক উপজেলার দুইজন এবং মৌলভীবাজারের বড়লেখা উপজেলার একজন।

শনিবার (৯ মে) বেলা সাড়ে ১২টার দিকে হাসপাতাল থেকে তাদের ছাড়পত্র দেওয়া হয়।

শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজ শনিবার দুপুরে শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠা চারজন রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

তারা শামসুদ্দিন ছেড়ে চলে যাওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমান, উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়, সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল ও শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র।

এর আগে গত বুধবার (৬ মে) বেলা পৌনে ১টার দিকে হাসপাতাল থেকে পাঁচজন করোনাজয়ী রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

Share





Related News

Comments are Closed