বকেয়া বেতনের দাবিতে গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: বকেয়া বেতনের দাবিতে রাজধানীর বাড্ডা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি গার্মেন্টের শ্রমিকরা। শনিবার (২৫এপ্রিল) মধ্যবাড্ডা ইউলুপের সামনে দুই পাশের সড়ক অবরোধ করেন তারা। এসময় সড়কের দুইদিকের যানচলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।
পুলিশ জানায়, মধ্যবাড্ডা এলাকার ৩টি গার্মেন্টসের শ্রমিকদের ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন বকেয়া রয়েছে বলে তারা একজোট হয়ে সড়কে অবরোধ করেছে। তারা সড়কে যানচলাচল বন্ধ করে দেয়ায় অনেক জরুরি সেবার যান আটকে ছিল।
বাড্ডা থানার ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ১০ টার দিকে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে। ঘণ্টাখানেক পর পুলিশের অনুরোধে তারা সড়ক ছেড়ে দেয়। বর্তমানে (দুপুরে) সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।
Related News
ঢাকার বেশ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর বিভিন্ন এলাকায় একইদিনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে কাফরুলেRead More
নরসিংদীতে নিজ কন্যার সর্বনাশ করার অভিযোগে পিতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে নিজের ১৪ বছর বয়সী মাদ্রাসাপড়ুয়া মেয়েকে ধর্ষণ ও নির্যাতনের ভিডিও মোবাইলেRead More



Comments are Closed