৫ মে পর্যন্ত বন্ধ থাকবে গণপরিবহন
বৈশাখী নিউজ ডেস্ক: করোনা পরিস্থিতি মোকাবিলা এবং এর ব্যাপক বিস্তার রোধকল্পে অধিকতর সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে সাধারণ ছুটি আগামী ৫ মে পর্যন্ত বর্ধিত করায় দেশব্যাপী চলমান গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত আগামী ৫ মে পর্যন্ত বাড়িয়েছে সরকার।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ আজ শুক্রবার এ সিদ্ধান্ত জানিয়েছে।
বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জরুরি পরিষেবা, খাদ্যদ্রব্য, সড়ক ও নৌপথে সব পণ্য, রাষ্ট্রীয় প্রকল্পের মালামাল, জ্বালানি, ঔষধ, ঔষধ শিল্প, চিকিৎসা সেবা ও চিকিৎসাবিষয়ক সামগ্রী পরিবহন, শিশুখাদ্য, গণমাধ্যম, ত্রাণবাহী পরিবহন, কৃষিপণ্য, শিল্পপণ্য, সার ও কীটনাশক, পশুখাদ্য, মৎস্য ও প্রাণীসম্পদ খাতের উৎপাদিত পণ্য, দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য এবং জীবনধারণের মৌলিক পণ্য উৎপাদন ও পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। পণ্যবাহি যানবাহনে যাত্রী পরিবহণ করা যাবে না।
Related News
বিদ্যুৎ নিয়ে সব জেলা পরিষদকে সরকারের নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রতিটি জেলা পরিষদের নিজস্ব স্থাপনায় আগামী ২০২৭ সালের জানুয়ারির মধ্যে ছাদভিত্তিকRead More
প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না অ্যান্টিবায়োটিক
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ করতে কঠোর মনিটরিং ব্যবস্থা জোরদারRead More



Comments are Closed