দেশে করোনায় আরও ১০ জনের মৃত্যু, শনাক্ত ৩৯০
বৈশাখী নিউজ ২৪ ডটকম: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ১০ জন মারা গেছেন। এনিয়ে মোট মৃত্যু সংখা দাড়ালো ১২০ জন। একই সময়ে নতুন করে আরও ৩৯০ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এনিয়ে দেশে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৭৭২ জনে।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে রাজধানী মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তনে করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৯৬টি। এরমধ্যে শনাক্ত হয়েছেন ৩৯০ জন। এনিয়ে মোট শনাক্ত ৩ হাজার ৭৭২ জন। গত ২৪ ঘণ্টায় ১০ মৃত্যুসহ মোট মৃত্যু হয়েছে ১২০ জনের। এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৫ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ৯২ জন।
তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় যাদের মৃত্যু হয়েছে তাদের ৭ জন পুরুষ, ৩ জন নারী। এদের মধ্যে ৭ জন ঢাকার। আর বাকি তিনজন ময়মনসিংহ, নারায়ণগঞ্জে ও টাঙ্গাইলের।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বে সাড়ে ২৫ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। সেই সাথে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭৭ হাজার ৬৪০। প্রাণঘাতী ভাইরাসটি গত ২৪ ঘণ্টায় ৭ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন বিশ্বের ২৫ লাখ ৫৬ হাজার ৯০৯ জন। এদের মধ্যে বর্তমানে ১৬ লাখ ৬৮ হাজার ৮৭৫ জন চিকিৎসাধীন এবং ৫৭ হাজার ২৪৫ জন (৩ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৬ লাখ ৯০ হাজার ৩৯৪ জন (৮০ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ১ লাখ ৭৭ হাজার ৬৪০ জন (২০ শতাংশ) রোগী মারা গেছেন।
করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed