Main Menu

৪র্থ দফায় ঢাকা ছাড়লেন যুক্তরাষ্ট্রের ৩০১ নাগরিক

বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাসের জন্য এবার তিন শতাধিক যুক্তরাষ্ট্রের নাগরিক ঢাকা ছেড়েছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ১২টা ৫২ মিনিটে অমনি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ৩০১ জন মার্কিন নাগরিক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ত্যাগ করেন।

এর আগে তিন দফায় নয় শতাধিক মার্কিন নাগরিক বিশেষ ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন।

মঙ্গলবারই যুক্তরাজ্যের ২৬৯ জন এবং তুরস্কের ১৫৪ জন নাগরিক বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ১৬ মার্চ থেকে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের অন্যান্য সব দেশ থেকে যাত্রীদের আসা বন্ধ করে বাংলাদেশ।এরপর ২১ মার্চ থেকে ভারত, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ওমান ও সিঙ্গাপুরের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ সরকার।

বর্তমানে শুধু চীন ছাড়া অন্য সব দেশের সঙ্গে বাংলাদেশের বিমান চলাচল বন্ধ রয়েছে।

Share





Related News

Comments are Closed