সিলেটে মধ্যরাতে ঝড়বৃষ্টি, বিদ্যুৎ বিপর্যয়
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীসহ বিভিন্ন উপজেলায় মধ্যরাতে ঝড়বৃষ্টি বয়ে গেছে। এতে নগরীর বিভিন্ন এলাকায় গাছ উপড়ে গেছে। এছাড়া বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে নগরীর বিভিন্ন এলাকা। তবে ঝড়ে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে শুরু হয়ে ২ ঘণ্টা স্থায়ী ছিল এ ঝড়ৃষ্টি। এসময় সিলেট শহর ও শহরতলিতে ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
মধ্যরাতে হঠাৎ তীব্র বেগে ঝড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানো ও ক্ষণিকের মধ্যেই মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়। এরপর রাতে আকষ্মিক ঝড়ো হাওয়া বয়ে গেছে নগরে।
নগরী ছাড়াও জেলার বিভিন্ন উপজেলার উপর দিয়েও ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হয়েছে। কোন কোন স্থানে শিলাবৃষ্টিও হয়েছে বলে জানা গেছে।
এদিকে এ ঝড়ে বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয় সিলেটে। ঝড়ে বিদ্যুতের লাইনের ওপর গাছের ঢাল পড়ে বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুত সংযোগ। ফলে বেশ কয়েক ঘন্টা অন্ধকার থাকে পুরো নগরী। কোন কোন যায়গায় শুক্রবার সকাল ১০টা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed