বিশ্বনাথে শ্রমিক সংকট নিয়েই ধান কাটা শুরু
বিশ্বনাথ প্রতিনিধি : করোনার প্রভাবে শ্রমিক সংকট দেখা দেয়ায় সিলেটের বিশ্বনাথ উপজেলায় ব্যাহত হচ্ছে ধান কাটা। এবারের বুরো ফসল ঘরে তুলতে বেকায়দায় পড়েছেন কৃষকরা। একদিকে শ্রমিক না পাওয়া অন্যদিকে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টির আশঙ্কায় শংঙ্কিত কৃষককূল। ইতিমধ্যে নিজেরা একটু একটু করে কাটতে শুরু করেছেন মাঠের পাকা ধান।
সূত্র জানায়, এ বছর বিশ্বনাথ উপজেলায় বুরো ধান আবাদ হয়েছে ৭৬২ হেক্টর জমিতে। উৎপাদনও হয়েছে ভালো। প্রতি বছর এ সময়ে ধান কাটতে আসেন আশপাশ এলাকার শ্রমিকরা। এ বছর করোনা পরিস্থিতির কারণে তারা আসেননি কেউ। এ করণে সময় মতো ধান কাটতে পারছেন না কৃষকরা।
উপজেলার দশঘর ইউনিয়নের বাউসী গ্রামের কৃষকরা জানান, অধিকাংশ বুরো জমিতে মেশিনে (কম্বাইনহারভেস্টার) ধান কাটা সম্ভব হয় না। তাই ফসল কাটতে শ্রমিকের প্রয়োজন হয়। অন্য বছর চাহিদানুসারে শ্রমিক পেলেও এবার তার ব্যতিক্রম। করোনার ভয়ে আসছে না মানুষ। সেই সাথে ঝড়-শিলা বৃষ্টিতেও রয়েছে ফসল নষ্টের আশঙ্কা। তাই নিজেরাই ক্ষেতে নেমেছি।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা রজমান আলী সাংবাদিকদের বলেন, অনেকেই ধান কাটা শুরু করেছেন। মেশিনেও কাটছে ধান। এবার বরাদ্দ দেয়া হয়েছে আরো ২টি। আশা রাখি ফসল তুলতে তেমন একটা বেগ পোহাতে হবে না কৃষকদের।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed