সিলেটে করোনা আক্রান্ত ২ রোগী নারায়নগঞ্জ ও ঢাকা ফেরত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে জৈন্তাপুর ও গোয়াইনঘাটে শনাক্ত হওয়া দুইজন করোনা আক্রান্ত রোগী নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে ওই এলাকায় থেকে এসেছিলেন বলে জানিয়েছেন সিলেটের সিভিল সার্জন ডা: প্রেমানন্দ মন্ডল।
দুই করোনা আক্রান্ত রোগীকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আইসোলেশনে আনা হচ্ছে জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট এলাকাও লকডাউন করা হয়েছে।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় যাদের পরীক্ষা করা হয়েছে-তাদের মধ্যে এই দুজনের করোনা পজেটিভ ধরা পড়ে। তাদের দুজনই নিজ নিজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। পজিটিভ সনাক্ত হবার পর তাদেরকে সিলেটে আনা হচ্ছে। তারা কিছুদিন আগে ওই এলাকায় এসেছিলেন।
এর আগে গত ৫ এপ্রিল সিলেট জেলায় প্রথম করোনা আক্রান্ত রোগী হিসাবে শনাক্ত হন ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা: মো: মঈন উদ্দিন। গত ১৫ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেছেন।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed