Main Menu

বালাগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে মহিলা নিহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বালাগঞ্জ উপজেলায় রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে রুপিয়া বেগম (৫৫) নামে এক মহিলা নিহত হয়েছেন। তিনি উপজেলার নসিরপুর গ্রামের জবাদ উল্লার স্ত্রী

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের নসিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ৩ জন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নসিরপুর গ্রামের ইন্তাজ উল্লা ও জবাদ উল্লার পরিবারের মধ্যে বৃহস্পতিবার সকালে রাস্তা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান রুপিয়া বেগম। আহত হন, ইন্তাজ উল্লা ও তার ছেলে হেলাল মিয়া, জয়নাল মিয়া। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। তবে এই উভয় পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে বলে স্থানীয়রা জানান।

বালাগঞ্জ থানার ওসি গাজী আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই পক্ষের বাড়ি পাশাপাশি। উভয়ের মধ্যে ঝগড়া হয়েছে। এ সময় এক মহিলা মারা যান। কেউ বলছেন স্ট্রোক করে আবার কেউ বলছেন লাথি দিয়ে মারা হয়। আমরা মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছি। এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Share





Related News

Comments are Closed