Main Menu

সিলেটে আরো দুইজন করোনা রোগী শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের সীমান্তবর্তী দুই উপজেলা জৈন্তাপুর ও গোয়াইনঘাটে দু’জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
এনিয়ে সিলেট জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ জনে। আক্রান্ত ৩ জনের একজন ডা. মঈন উদ্দিন মারা গেছেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে এ তথ্য জানিয়েছেন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায়। আক্রান্ত দুইজনই পুরুষ।তাদের একজনের বয়স ২৮ আর অপরজনের ৩০ বছর বলে জানিয়েছেন তিনি।
গত ২৪ ঘণ্টায় মোট ৫৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে এই দুজনের করোনা পজেটিভ ধরা পড়ে। তাদের দুজনই নিজ নিজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল তাদের দুইজনকে সিলেটের শহীদ শামসুদ্দিন (সদর) হাসপাতালের আইসোলেশনে আনা হচ্ছে বলে জানিয়েছেন
সূত্রে জানা গেছে, জৈন্তাপুর এলাকার করোনা আক্রান্ত ব্যাক্তি একজন ট্রাক চালক। তিনি গত কয়েকদিন আগে ট্রাক নিয়ে নারায়নগঞ্জ গিয়েছিলেন। সেখান থেকে ফিরে তার শরীরে করোনা উপসর্গ দেখা দেয়।
এর আগে গত ৫ এপ্রিল সিলেটে করোনাভাইরাসে (কোভিড-১৯) প্রথম আক্রান্ত রোগী হিসেবে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মঈন উদ্দীনকে সনাক্ত করা হয়। বুধবার (১৫ এপ্রিল) সকালে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডা. মঈন। পরে রাত সোয়া ৮টায় তার গ্রামের বাড়ি ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের নাদামপুর গ্রামে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে সমাধিস্থ করা হয়।

Share





Related News

Comments are Closed