বিশ্বনাথে অপ্রতুল নমুনা সংগ্রহের কিট
বিশ্বনাথ প্রতিনিধি : প্রাণঘাতী করোনা ভাইরাসের নমুনা সংগ্রহের পর্যাপ্ত কিট নেই সিলেটের বিশ্বনাথ উপজেলায়। সন্দেহ ভাজনদের সংখ্যা বাড়লে দেখা দিবে কিট সংকট। এ পর্যন্ত ১৪ জনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা প্রশাসন। আজ (১৪ এপ্রিল) অবধি আছে মাত্র ১৮টি কিট।
সূত্র জানায়, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ও সন্দেহ ভাজনদের নমুনা সংগ্রহে ৩২টি কিট নিয়ে কাজ শুরু করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। গত কয়েক দিনে এ উপজেলা থেকে ১৪ জনের নমুনা সংগ্রহ করে সিলেট ওসমানী হাসপাতালের মাধ্যমে ঢাকা পাঠানো হয়। এর মধ্যে পাওয়া ৪ জনের রিপোর্টই করোনা নেগেটিভ। সম্প্রতি নেয়া হয় নরায়নগঞ্জ ফেরত আরো ১০ ব্যক্তির নমুনা। এদিকে প্রতিদিনই বাড়ছে সন্দেহ ভাজন লোকজনের সংখ্যা।
সম্প্রতি আরো অনেকেই ঢাকা ও নারায়নগঞ্জ থেকে ফিরলেও সংগ্রহ করা হয়নি তাদের রক্তের নমুনা। আগতদের সঠিক সংখ্যা-পরিচয় নিয়েও ধুম্রজালে কর্তৃপক্ষ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহমান মুসা বলেন, আজকে পর্যন্ত আমাদের আছে ১৮টি কিট। যা পর্যাপ্ত নয়। সন্দেহ ভাজনদের সংখ্যা বাড়লে নমুনা সংগ্রহে সমস্যার সৃষ্টি হতে পারে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান বলেন, কিট কম আছে। সিলেট সিভিল সার্জন অফিস থেকে আজ বা কাল আরো কিছু কিট পাবেন বলে তিনি জানান।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed