হাট-বাজার খোলা জায়গায় সরানোর নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শের পর দেশের হাট-বাজারগুলো খোলা জায়গায় স্থানান্তরে নির্দেশ দিয়েছে সরকার।
রোববার (১২ এপ্রিল) জেলা প্রশাসক, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের এই নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
এতে বলা হয়েছে, ‘গ্রামাঞ্চলের অধিকাংশ হাট-বাজার সংকীর্ণ স্থানে অবস্থিত। ফলে হাট-বাজারে অবস্থানরত ক্রেতা-বিক্রেতাদের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি থেকে যায়। এ পরিপ্রেক্ষিতে করেনা ভাইরাসের প্রাদুর্ভব মোকাবেলায় গ্রামীণ হাট-বাজারগুলোতে ক্রেতা-বিক্রেতাদের সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রয়-বিক্রয় করা প্রয়োজন।’
‘করোনা ভাইরাসের সংক্রমণরোধে গ্রামীণ কাঁচা বাজারগুলো তুলনামূলকভাবে খোলা স্থানে স্থানান্তর করা হলে সামাজিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছে সরকার। এজন্য করেনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি কমাতে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রয়-বিক্রয় নিশ্চিত করতে গ্রামীণ হাট-বাজার, কাঁচা বাজারগুলো পাশের স্কুলের মাঠ, খোলা মাঠ এবং খোলা জায়গায় স্থানান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠিতে অনুরোধ জানানো হয়েছে।’
Related News
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদRead More
আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। যথাযোগ্য মর্যাদা ও উৎসাহRead More



Comments are Closed