নতুন আক্রান্তরা ঢাকা-নারায়ণগঞ্জ ফেরত
বৈশাখী নিউজ ডেস্ক: আশার আলো দেখিয়ে নিরাশায় ডোবাল করোনা ভাইরাস। শুক্রবারের তুলনায় শনিবার দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা কমেছিল, কিন্তু একদিন পরেই রবিবার (১২ এপ্রিল) আবারও রেকর্ড পরিমাণ আক্রান্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় আরও ১৩৯ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত করা হয়েছে। এর মধ্যে নতুন করে আরও চারটি জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। জেলাগুলো হলো- লক্ষীপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁও, ঝালকাঠি। এ নিয়ে মোট ৩৫টি জেলায় এই ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) দুপুরে আইইডিসিআর এর নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা এতথ্য জানান। তিনি জানান, তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, এ চারটি জেলায় যারা নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তারা গত এক সপ্তাহের মধ্যে রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে সেখানে গিয়েছেন।
সবচেয়ে বেশি সংখ্যক শনাক্ত হয়েছে ঢাকা মহানগরীতে যা মোট শনাক্তের প্রায় ৫০%। আবার ঢাকা বিভাগের অন্যান্য জেলায় শনাক্ত হয়েছেন আরও ৩৫% রোগী। নতুন শনাক্ত হওয়া ১৩৯ জনের মধ্যে ৯৬ জন পুরুষ, ৪৩ জন নারী। এরমধ্যে ৬২ জন ঢাকার বাসিন্দা।
Related News
ঢাকাসহ ৩৭ জেলায় তীব্র বজ্রপাতের শঙ্কা, হতে পারে ভারী বৃষ্টি
বৈশাখী নিউজ ডেস্ক: শনিবার রাত থেকে দেশের বিস্তীর্ণ অঞ্চলে তীব্র বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে বলেRead More
বিদ্যুৎ নিয়ে সব জেলা পরিষদকে সরকারের নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রতিটি জেলা পরিষদের নিজস্ব স্থাপনায় আগামী ২০২৭ সালের জানুয়ারির মধ্যে ছাদভিত্তিকRead More



Comments are Closed