লক ডাউন মানা হচ্ছে না গাজীপুরে
মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: করোনা ভাইরাস সংক্রমন ঠেকাতে গাজীপুর জেলা লকডাউন করা হয়েছে। গতকাল শনিবার ১১ জন আক্রান্তের পর সন্ধ্যায় এ সংক্রান্তে একটি গণ বিজ্ঞপ্তি দেয় জেলা প্রশাসন। এতে ভিন্ন জেলা হতে পার্শ্ববর্তী জেলায় গমনের উদ্দেশ্যে ট্রানজিট হিসেবে জাতীয় মহাসড়ক ব্যবহার ব্যতিত জেলা, উপজেলার যে কোন সীমানা দিয়ে প্রবেশ, প্রস্থানে নিষেধাজ্ঞা এবং সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, গণ জমায়েত, গণ পরিবহন এবং দিনে রাতে জনসাধারণের চলাচল বন্ধ থাকার কতা উল্লেখ করা হয়। কিন্তু লকডাউনের প্রথম দিনে খোদ সদর এলাকাতেই মানা হচ্ছে না লকডাউন। এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাও চোখে পড়েনি তেমনভাবে।
গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস, জয়দেবপুর এলাকায় লকডাউন অমান্য করে খোলা রয়েছে সব ধরনের দোকান পাট। আর এসব দোকানে ভিড় করছেন হাজার হাজার ক্রেতা বিক্রেতা। লোক সমাগম দেখে বুঝার উপায় নেই এখানে লকডাউন চলছে। এসব এলাকার বাজার, হাটে নেই হাত ধোয়ার সরঞ্জাম, নেই সামাজিক নিরাপত্তা দূরত্বের বালাই । ফলে করোনা ভাইরাস সংক্রামণ হতে পারে খুব সহজেই। একই চিত্র পোড়াবাড়ি, মাস্টারবাড়িসহ আশেপাশের বাজার ও অলিগলিতে গড়ে ওঠা দোকান পাটে।
এদিকে, করোনা ভাইরাসে সিভিল সার্জন অফিসের এক নিরাপত্তা কর্মী আক্রান্ত হওয়ার পর সিভিল সার্জন মো. খায়রুজ্জামানসহ ১৩জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানা গেছে।
তবে পুলিশ ও স্থানীয় প্রশাসনের দাবি, সামাজিক দূরত্ব বজায় রাখা, লোক সমাগম নিরুৎসাহিত করতে মাঠ পর্যায়ে তারা কাজ করে যাচ্ছেন।
Related News
মুন্সিগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: মুন্সিগঞ্জের গজারিয়ায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে প্রাইভেটকারের চালকসহ চারজন নিহত হয়েছেন।Read More
রংপুর অভিমুখী ১১ দলীয় ঐক্যের লং মার্চ শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকটRead More



Comments are Closed