ঠাকুরগাঁও ও গাজীপুর লকডাউন
বৈশাখী নিউজ ডেস্ক: ঠাকুরগাঁও ও গাজীপুর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য এই দুই জেলা লকডাউন থাকবে।
শনিবার (১১ এপ্রিল) গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এস এম তরিকুল ইসলাম গাজীপুর জেলাকে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেন।
তিনি জানান, করোনাভাইরাস প্রতিরোধে ১১ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গাজীপুর জেলাকে লকডাউন করা হলো।
তবে, জরুরি সেবা, চিকিৎসা সেবা, কৃষিপণ্য ও খাদ্যদ্রব্য সরবরাহ, সংগ্রহ, উৎপাদন ও পরিবহন ইত্যাদি লকডাউনের আওতার বাইরে থাকবে। জনস্বার্থে এ আদেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক কে এম কামরুজ্জামান সেলিম এক গণবিজ্ঞপ্তিতে জানান, শনিবার থেকে এ জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক, মহাসড়ক ও নৌপথে অন্য কোনো জেলা থেকে কেউ এই জেলায় প্রবেশ করতে ও বের হতে পারবে না।
তবে, জরুরি সেবা, চিকিৎসাসেবা, কৃষিপণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ ইত্যাদি এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
Related News
নরসিংদীতে চাঁদা না পেয়ে ট্রান্সপোট ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুরে চাঁদা না পেয়ে নবী হোসেন নামে ট্রান্সপোর্ট ব্যবসায়ীকে গুলি ওRead More
ভারতীয় ভিসায় নতুন শর্ত, না মানলে আবেদন বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতীয় ভিসা আবেদনের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। এখনRead More



Comments are Closed