লকডাউনে সিলেটে বন্ধ থাকবে সব বেসরকারি ব্যাংক
বৈশাখী নিউজ ডেস্ক: লকডাউন ঘোষণার ফলে সিলেটে রোববার (১২ এপ্রিল) থেকে সব বেসরকারি ব্যাংক বন্ধ থাকবে। তবে রাষ্ট্রায়ত্ব ব্যাংকের কিছু শাখা খোলা থাকবে।
এমনটি জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গ্রাহক স্বার্থ সংরক্ষণ কেন্দ্রের পরিচালক শাহ মো. আশরাফ সিদ্দিকী গনমাধ্যমকে বলেন, আমরা আগেই প্রজ্ঞাপন দিয়েছিলাম কোনো এলাকা লকডাউন ঘোষণা হলে সেই এলাকার বেসরকারি ব্যাংকগুলো বন্ধ থাকবে। তবে সরকারি কিছু সেবা চালু রাখার জন্যে সরকারি ব্যাংকের কয়েকটি শাখা চালু থাকবে। তবে সকল এটিএম বুথ খোলা থাকবে বলে জানান তিনি।
তিনি বলেন, এটিএম বুথ সমূহে পর্যাপ্ত পরিমাণ টাকা রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি সোনালী ব্যাংক, রুপালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, কৃষি ব্যাংক খোলা থাকবে।
করোনাভাইরাসের সংক্রামণ ঠেকাতে শনিবার (১১ এপ্রিল) থেকে সিলেট জেলাকে লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসক।
এরআগে গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানায় যে, সরকার বা স্থানীয় প্রশাসন কোন এলাকায় লকডাউনের ঘোষণা দিলে সেইসব এলাকার ব্যাংক শাখাসমূহ বন্ধ থাকবে।
Related News
দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন প্রকল্প অনুমোদন
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর বৈঠকে দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন চালুরRead More
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More



Comments are Closed