দেশে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯৪
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাসে দেশে নতুন করে ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩ জনই ঢাকার বাসিন্দা। এছাড়া দুজন নারায়ণগঞ্জের ও একজন পটুয়াখালীর বাসিন্দা। এদের মধ্যে ৫ জন পুরুষ এবং একজন নারী। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ জনে।
এবার যারা মারা গেছেন তাদের মধ্যে ২ জনের বয়স ৩০-৪০ বছরের, ৫০-৬০ বছরের ২ জন। সত্তর প্লাস একজন এবং ৯০ বছরের বেশি একজন।
শুক্রবার (১০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য নিশ্চিত করেন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো মোট ৪২৪ জন।
ফ্লোরা জানান, মৃতদের মধ্যে পাঁচজন পুরুষ এবং একজন নারী। নতুন শনাক্ত ৯৪ জনের মধ্যে পুরুষ ৬৯ এবং মহিলা ২৫ জন। নতুন শনাক্তদের মধ্যে ৩৭ জন ঢাকার এবং নারায়ণগঞ্জের ১৬ জন। গত ২৪ ঘণ্টায় প্রায় ১১৮৪ জনের করোনা পরীক্ষা করা হয়।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
এদিকে বিশ্বে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা শুক্রবার সকালে বেড়ে দাঁড়িয়েছে ৯৫ হাজার ৭২২ জনে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, নভেল করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ১৬ লাখ ৩ হাজার ৭১৯ জন। এদের মধ্যে বর্তমানে ১১ লাখ ৫১ হাজার ৩৪২ জন চিকিৎসাধীন এবং ৪৯ হাজার ১২৭ জন (৪ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৩ লাখ ৫৬ হাজার ৬৫৫ জন (৭৯ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ৯৫ হাজার ৭২২ জন (২১ শতাংশ) রোগী মারা গেছেন।
গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতি করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
Related News
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের ব্যবসায়ী, কর্মী, শিক্ষার্থী ও পর্যটকদের জন্য ভিয়েতনামের ভিসা ব্যবস্থা আরও সহজRead More
টিসিবি থেকে বাদ পড়েছেন ৫৯ লাখ সুবিধাভোগী: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: ৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকারRead More



Comments are Closed