দেশে ২৫ এপ্রিল পর্যন্ত বাড়লো ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: আবারো বাড়ানো হলো সরকারি ছুটির মেয়াদ। সাধারণ ছুটি ও যান চলাচল নিয়ন্ত্রণ আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) এই তথ্য জানিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে ২৬ মার্চ থেকে শুরু হওয়া সাধারণ ছুটি দুই দফা বাড়িয়ে ১৪ এপ্রিল পর্যন্ত করা হয়। একইসঙ্গে বাতিল হয় পহেলা বৈশাখের সরকারি আনুষ্ঠানিকতাও। একই সঙ্গে বন্ধ রাখা হয়েছে সবধরনের গণপরিবহন চলাচলও।
মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে সরকার। এ পর্যন্ত দেশে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩৩০ জন। এর মধ্যে ৯ এপ্রিল বৃহস্পতিবার একদিনেই আক্রান্ত হয়েছেন ১১২ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ২১ জনের।
Related News
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদRead More
আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। যথাযোগ্য মর্যাদা ও উৎসাহRead More



Comments are Closed