জকিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মোটর সাইকেল দুর্ঘটনায় সিলেটের জকিগঞ্জ পৌরশহরে সুরমান আহমদ (২৫) নামে এক যুবক মারা গেছেন। আজ শুক্রবার ভোর ৫টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জানা গেছে, কয়েকদিন আগে জকিগঞ্জে মোটর সাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনায় পতিত হন সুরমান। আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার ভোর ৫টার দিকে মারা যান তিনি।
তিনি জকিগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী লোকমান আহমদের ছোট ভাই। জকিগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের পঙ্গপট গ্রামে তার বাড়ী।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed