খুলনা ‘লকডাউন’ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে ধীরে ধীরে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। তাই বাড়তি সতর্কতার অংশ হিসেবে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত খুলনা জেলা ও মহানগরকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।
বুধবার (৮ এপ্রিল) রাতে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘খুলনা জেলায় কোনো যানবাহন ঢুকতে পারবে না ও খুলনা জেলা থেকে কোনো যানবাহন বাইরে যেতে পারবে না। এর আগে এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, সেটিই মূলত ‘লকডাউন’।’
এর আগে জনস্বার্থে জারি করা গণবিজ্ঞপ্তিতে খুলনা জেলা প্রশাসনের অনুমতি ব্যতীত খুলনা জেলায় সব ধরনের যানবাহন প্রবেশ ও বাহির হওয়া বন্ধ ঘোষণা করা হয়। খুলনা জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন এ নির্দেশ দেন।
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও সামাজিক দূরত্ব অধিকতর নিশ্চিত করার লক্ষ্যে খুলনা জেলা ও সিটি করপোরেশন এলাকায় দোকান, হাট-বাজার, ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা ও যানবাহন চলাচলের ওপর গণবিজ্ঞপ্তির নির্দেশনাগুলো হলো- ক্লিনিক, হাসপাতাল ও ওষুধের দোকান ব্যতীত নিত্যপণ্যের দোকান ও বাজার প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে। রূপসা সান্ধ্যবাজার, কেসিসি সান্ধ্যবাজার ও সোনাডাঙ্গার কেসিসি পাইকারি কাঁচাবাজার পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী সময়সূচি বহাল থাকবে।
তবে চিকিৎসা সংশ্লিষ্ট, অত্যাবশ্যকীয় পণ্য ও সেবা যেমন- খাদ্যদ্রব্য, কৃষি পণ্য, সেচ সরঞ্জাম ও জ্বালানি তেল বহনের গাড়ি এ নিদের্শনার বাইরে থাকবে। এছাড়া ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, হিসাবরক্ষণ কার্য ালয় ও জরুরি সেবা সংশ্লিষ্ট অফিস এ নির্দেশনার আওতামুক্ত থাকবে। উপরোক্ত নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
-বাংলানিউজ
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed