অভাবের তাড়নায় ভ্যান চালকের আত্মহত্যা!
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায় অভাবের তাড়নায় মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে এক ভ্যান চালক আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
মৃত অহিদুল ইসলাম (৩৫) উপজেলার কাজীবেড় ইউনিয়নের ডালভাঙ্গা গ্রামের মৃত ইসমাইল মন্ডলের ছেলে। তিনি চার সন্তানের জনক।
মৃতের স্ত্রী সুফিয়া খাতুন জানান, তার স্বামী একজন ভ্যান চালক। করোনাভাইরাসের কারণে এক সপ্তাহ ধরে তার আয়-রোজগার না থাকায় প্রচণ্ড অভাবে চার ছেলেমেয়ে নিয়ে খুব কষ্টে দিন যাচ্ছিল। মঙ্গলবার বিকালে পাশের বাড়ি থেকে অল্প কিছু চাল ধার করে রান্নার পর ছেলেমেয়েদের খাওয়ান। কিন্তু তারা স্বামী-স্ত্রী না খেয়ে ছিলেন।
এখনও পর্যন্ত কোনো সহায়তা পাননি জানিয়ে ওই গৃহবধূর দাবি, ‘অভাবের তাড়নায় রাতে সকলের অগোচরে ঘরের আড়ায় আমার স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।’
ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান বিএম সেলিম রেজা জানান, লোকটি খুব অভাবি ছিল। তারা ভ্যান চালক হিসেবে সোমবার খাদ্য সহায়তার তালিকা করেছে এখনও দেয়া হয়নি।
কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মইমেনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, ওই ব্যক্তি ঋণে জর্জরিত ও অভাবি ছিল। তার পেট ব্যথার অসুখ ছিল। এ সব কারণেই সে আত্মহত্যা করতে পারে বলে তিনি জানান।-ইউএনবি
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed