সুদ ও জমার হার কমিয়েছে বাংলাদেশ ব্যাংক
বৈশাখী নিউজ ডেস্ক: করোনা সংকট মোকাবেলায় এবার নীতি সুদহার ও ব্যাংকগুলোর জমার হার কমিয়ে এনেছে বাংলাদেশ ব্যাংক। এর কারণে ব্যাংকগুলোর কাছে নগদ টাকার পরিমাণ বাড়বে। কম সুদে কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকাও ধার করতে পারবে ব্যাকংগুলো।
সোমবার (২৩ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি কমিটির ৪৬ তম সভায় গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে এ সিদ্ধান্ত হয়।
সভায় বৈশ্বিক অর্থনীতির গতি প্রকৃতি ও পরিস্থিতি আলোচনা করে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে এক প্রজ্ঞাপনে জানায় বাংলাদেশ ব্যাংক।
সভায় সিদ্ধান্ত হয়, আগামী ১ এপ্রিল থেকে ব্যাংকগুলোর নগদ জমা দুই সপ্তাহ ভিত্তিতে সাড়ে ৫ থেকে ৫ শতাংশ করা হবে। দৈনিক ভিত্তিতে ৫ শতাংশ থেকে সাড়ে ৪ শতাংশ করা হবে। পাশাপাশি রেপো সুদহার বার্ষিক ৬ ভাগ থেকে ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৫ দশমিক ৭৫ শতাংশ পুন:নির্ধারণ করা হয়। আজ থেকে এ হার কার্যকরের কথা রয়েছে।
Related News
দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। প্রতি ভরিতে ১ হাজার ৬৩৩ টাকাRead More
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ১ হাজার ৬৩৩Read More



Comments are Closed