Main Menu

দুই দফা দাবিতে ইবি ছাত্রলীগের বিক্ষোভ

শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: দুই দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রীগের বিদ্রোহী গ্রুপের নেতা-কর্মীরা। মঙ্গলবার বেলা ১২টায় দলীয় টেন্ট থেকে মিছিল শুরু করে তারা।

জানা গেছে, শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শিশির ইসলাম বাবু, তৌকির মাহফুজ মাসুদ, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান লালন, সাবেক সহ সম্পাদক ফয়সাল সিদ্দিকী আরাফাতের নেতৃত্বে মিছিল বের করে শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। মিছিল শেষে নেতা-কর্মীরা ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারীর সঙ্গে সাক্ষাৎ করেন তারা। এসময় তারা ভিসির নিকট রাকিবের অনৈতিক আর্থিক লেনদেনের বিচার ও মুজিবর্ষ পালনের আহবায়ক হিসেবে ড. মাহবুবর রহমানকে না রাখার দাবি জানায়।

উল্লেখ্য, গত বছর অক্টোবর মাসে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের ১ মিনিট ১৫ সেকেন্ড ও ৮ মিনিট ৫৮ সেকেন্ডের দুটি অডিও ক্লিপ ফাঁস হয়। এতে বিশ্ববিদ্যলয়ে তিনটি বিভাগ ও ড্রাইভার নিয়োগ এ অর্থ লেনদেনের কথপোকথন উঠে আসে। এঘটনার পরে রাকিবের শাস্তির দাবিতে কয়েক দফায় আন্দোলন করেছে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। কিন্তু চার মাস অতিবাহিত হলেও প্রশাসন কোন পদক্ষেপ না নেয়ায় মঙ্গলবার দুপুর ১২টায় পূনরায় বিক্ষোভ মিছিল করেছে তারা।

এছাড়া আসন্ন মুজিববর্ষ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের গ্রহণ করা বিভিন্ন কর্মসূচী পালন কমিটির আহবায়ক সাবেক প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান। তার বিরুদ্ধে পূর্বে নিয়োগ বাণিজ্যের মূল হোতাসহ বিভিন্ন অভিযোগ থাকায় তাকে এই কমিটি থেকে বাদ দেয়ার দাবি জানিয়েছে তারা। দাবি দুইটি না মানলে কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারী দিয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা।

এবিষয়ে ড. রাশিদ আসকারী বলেন, “ছাত্রলীগের অভ্যন্তরণীর রাজনীতির বিষয়ে প্রশাসন হস্তক্ষেপ করে না। বিশ্ববিদ্যালয়ের শান্ত পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।”

Share





Related News

Comments are Closed