মুন্না হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর জিন্দাবাজারে হকারদের হামলায় গোয়াইনঘাট সরকারি কলেজের বিএ (অনার্স) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী নজরুল ইসলাম মুন্না নিহতের প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রোববার দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট পাওয়ার ব্র্যান্ডের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সিলেট পাওয়ার ব্র্যান্ডের সভাপতি জাকিরুল ইসলাম জাকিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফায়েল আহমদের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি, সাবেক সিটি কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা কৃষকলীগের প্রচার সম্পাদক আবুল হুসেন, জেলা যুবলীগ নেতা এম. সোহেল আহমদ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জহির রায়হান সুমন, ছাত্রলীগ নেতা দিলোয়ার হোসেন, নিহত মুন্নার বড় ভাই সাইফুল ইসলাম মামুন, আলোর দিশারীর সাধারণ সম্পাদক জালাল সিদ্দিকী, ইচ্ছাপূরণ সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা রেশমা জান্নাতুল রুমা।
এছাড়াও উপস্থিত ছিলেন নাসির, তোফায়েল হাসান, মুন্না, উসমান ইমাম, হাসান, ইউসুফ আলী, মুজাহিদ, রায়হান, খালেদ, মইনুল হক, সিলেট পাওয়ার ব্র্যান্ডের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান খান আকাশা, সহ সাধারণ সম্পাদক রুমান আল মনাফ, রুমন, রাহিম, সাইমন, কাজল, জাহেদ, সাইদ, উসমান প্রমুখ।
Related News
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, শহীদ রাষ্ট্রপতিRead More
পোশাকশিল্পে অস্থিরতায় দেশে বিনিয়োগে কোনো প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা ও দেশপ্রেমের আদর্শ অনুসরণ করে দেশের দেশেরRead More



Comments are Closed