সিলেট থেকে অপহৃত যুবক ঢাকায় উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোটাটিকর এলাকা থেকে অপহৃত জাবেদুর রহমান জাবেদ (৩০) নামে এক যুবককে ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। সে এসএমপি’র মোগলাবাজার থানার গোটাটিকর এলাকার মো. আখতার হোসেনের ছেলে।
মঙ্গলবার (৩ মার্চ) পুলিশ উন্নত প্রযুক্তির মাধ্যমে ঢাকার তুরাগ থানার আব্দুল্লাপুর এলাকা থেকে তাকে উদ্ধার করে। এসময় অপহরণকারী গ্রুপের এক সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, গত ২৯ ফেব্রুয়ারি (শনিবার) সন্ধ্যা সাড়ে ৬ টায় জাবেদ বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। এ ঘটনায় পরদিন রোববার (১ মার্চ) মোগলাবাজার থানায় সাধারণ ডায়েরি করা হয়।
এদিকে, গতকাল মঙ্গলবার (৩ মার্চ) অপহরণকারীরা ফোনে মুক্তিপণ দাবি করলে পুলিশ প্রযুক্তির সহযোগিতায় ঢাকার তুরাগ থানার আব্দুল্লাপুর এলাকা থেকে তাকে উদ্ধার করে। একই সাথে মো. রাব্বী (১৯) নামে অপহরণচক্রের এক সদস্যকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার রাব্বি চাঁদপুর জেলার হাইমচর থানার উত্তর আলগী গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
বুধবার প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ জানায়, হারানোর সাধারণ ডায়েরি করার পরপরই পুলিশ এটি নিয়ে কাজ করতে শুরু করে। এরমধ্যে গত রোববার (১ মার্চ) অপহরণকারীরা জাবেদের বাবার কাছে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। আর সেই ফোনকলের সূত্রধরেই পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণকারীর অবস্থান চিহিৃত করে। পরে অবস্থান অনুযায়ী রাজধানী ঢাকার তুরাগ থানার আব্দুল্লাপুর এলাকা থেকে অপহৃত যুবককে উদ্ধার ও অপহরণচক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় অপহরণকারী মো. রাব্বীসহ এজাহারনামীয় ৩ জন এবং অজ্ঞাতনামাদের বিরুদ্ধে অপহৃতের বাবা থানায় মামলা দায়ের করেছেন।
এসএমপির মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed