সিলেটে মশা নিধনের দাবিতে মশারী টাঙ্গিয়ে শোভাযাত্রা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী। মশকনিধন কার্যক্রমে সিটি কর্পোরেশনের উদাসীনতা নাগরিকদের চিন্তিত করে রেখেছে। মশার কামড়ে অসুস্থ ব্যক্তির শরীর থেকে সুস্থ ব্যক্তির শরীরে ফাইলেরিয়া সংক্রমণ হতে পারে। নগরের বিভিন্ন এলাকার মানুষ মশার যন্ত্রণায় অতিষ্ঠ। বিশেষ করে শামীমাবাদ, কাজলশাহ, ওসমানী মেডিকেল এলাকা, জিন্দাবাজার, শেখঘাট, শিবগঞ্জ, মির্জাজাঙ্গাল, শাহজালাল উপশহর, মিরাবাজার, কুমারপাড়া সহ পুরো নগরজুড়ে মশার উপদ্রব বেড়েই চলেছে।
মশা নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে সিলেট কল্যাণ সংস্থা ও সিকস’র অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে মঙ্গলবার (৩ মার্চ) নগরীতে মশারী টাঙ্গিয়ে প্রতিকী শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রা শেষে সংস্থাদ্বয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহের বলেন, সিলেট নগরীতে মশা নিধনে বর্ষার শেষের দিকেই কার্যকর পদক্ষেপ নেয়ার প্রয়োজন ছিল। কিন্তু সিসিক কর্তৃপক্ষের উদাসীনতার কারনে শীতের শেষেও মশার যন্ত্রণা থেকে নগরবাসীকে মুক্তি দিতে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
তিনি আরো বলেন, মশা নিধনের নাম করে সিটি কর্তৃপক্ষ ঔষধ ছিটিয়ে যে ‘আইওয়াশ’ করে তা মূলত মশা নিধন করে না। সকালে ঔষধ ছিটিয়ে দিলে বিকেলে আরো মশা বেড়ে যায়। তাই ‘আইওয়াশ’ নয়, মশা নিধনে বাস্তবভিত্তিক স্থায়ী ব্যবস্থা নেওয়ার আহবান জানান তিনি।
তিনি বলেন, মশার যন্ত্রনা থেকে মুক্তি পেতে বাজারে যেসব স্প্রে, কয়েল ও ইলেক্ট্রনিক্স সামগ্রী ব্যবহার করা হয় তা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। মশার আক্রমণে জ্বর, ডেঙ্গুজ্বর ম্যালেরিয়া, লিস্ফ্যাটিক ফিলারিয়াসিস, জাপানিজ এনসেফালিটিস, এনসেফাইলাইটিস, ইয়ালো ফিভার হয়ে থাকে। এর মধ্যে করোনা ভাইরাসের আতঙ্ক তো রয়েছেই। এসব যন্ত্রনা ও রোগব্যাধী থেকে নগরবাসীকে রক্ষা করতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।
শোভাযাত্রা মোহাম্মদ এহছানুল হক তাহেরের নেতৃত্বে সিসিক মেয়র বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। মেয়রের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মোঃ জসীম উদ্দিন। স্মারকলিপির অনুলিপি জনপ্রশাসন মন্ত্রী, সিলেট প্রেসক্লাব ও সিলেট জেলা প্রেসক্লাব বরাবরে প্রদান করা হয়।
মশারী টাঙ্গিয়ে প্রতিকী শোভাযাত্রা ও স্মারকলিপি প্রদানকালে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কল্যাণ সংস্থার উপদেষ্টা ও বিশিষ্ট যুক্তরাজ্য কমিউনিটি নেতা হাজী মোঃ রজব আলী দেওয়ান, সিলেট জেলার অধিকার সচেতন পুস্তক ব্যবসায়ী সমিতির প্রস্তাবিত কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ খলিলুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সিবিযুকস’র প্রতিষ্ঠাতা সদস্য ও বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী, সহ-সভাপতি মাওলানা এসএমএ গণি আজাদ, মোঃ আজিজুর রহমান আজিজ, মোঃ হাবিবুর রহমান, সহ-সভাপতি ও মহানগর কমিটির আহবায়ক মোঃ মুখলিছুর রহমান, সহ-সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ সাজু, অর্থ সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সিনিয়র সহ-ধর্ম সম্পাদক দিপক কুমার মোদক বিলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবাদ উলাহ, সিনিয়র সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রমজান আহমদ সাকিল, সিনিয়র সহ-সমাজসেবা সম্পাদক পিযোষ মোদক, সমাজসেবা সম্পাদক ও জাতীয় যুব দিবস-২০১৯ এ বিভাগীয় সফল যুব সংগঠক পদকপ্রাপ্ত গোলাম কিবরিয়া হিমু, সহ-সাধারণ সম্পাদক ও জাতীয় যুব দিবস-২০১৯ এ বিভাগীয় সফল যুব সংগঠক পদকপ্রাপ্ত সৈয়দ রাসেল, প্রতিবন্ধী সম্পাদক মোঃ শরীফ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মামুন আহমদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান চৌধুরী, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক বিজিত চন্দ, সিলেটপ্রেমী বিভিন্ন ওয়ার্ডের সচেতন নাগরিকবৃন্দদের মধ্য থেকে উপস্থিত ছিলেন সমীর রায়, মোঃ পিকুল হোসেন, যুবনেতা আব্দুল মুকিত, মুন্না আহমদ, মো. হেলাল আহমদ, মোহাম্মদ আলী, বুরহান উদ্দীন, আনিস আহমদ, মোঃ সুয়েদ আহমদ রাজন, সানোয়ার আহমদ, হাফিজ রফিকুল ইসলাম, হাফিজ জাকওয়ান আহমদ ও শফি আহমদ।
Related News
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, শহীদ রাষ্ট্রপতিRead More
পোশাকশিল্পে অস্থিরতায় দেশে বিনিয়োগে কোনো প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা ও দেশপ্রেমের আদর্শ অনুসরণ করে দেশের দেশেরRead More



Comments are Closed